চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা রণবীর সিং । তার বলিউড যাত্রা শুরু হয়েছিল যশরাজ ফিল্ম -এর হাত ধরেই । তবে এবার রণবীর কে বাদ দিতে চলেছে যশরাজ ফিল্মস । সুত্রের খবর, আদিত্য চোপড়ার নির্দেশেই নাকি এমনটা করতে চলেছে যশরাজ। গত কয়েক বছর ধরে রণবীরের কোনও হিট ছবি নেই। বক্স অফিসে খুব একটা চলছে না রণবীর ম্যাজিক। অন্যদিকে, যশরাজ এখন স্পাই ইউনিভার্স ছবি তৈরি নিয়েই বেজায় ব্যস্ত রয়েছে। সেই কারণেই নাকি রণবীরকে নিয়ে ছবি করার কথা ভাবছেন না তারা। জানা গিয়েছে যশরাজ ফিল্মস এর তরফে বেশ কয়েকটি ছবি বের হওয়ার কথা ছিল ।
ছবিগুলির নায়কের ভূমিকায় অভিনয়ের কথা ছিল রণবীর সিং -এর । তবে আপাতত, রণবীরকে বাদ দিয়েই নাকি ভাবনা চিন্তা চলছে। বক্স অফিসে ব্যর্থ হয়েছে অভিনেতার ‘জয়েশভাই জোরদার’ ও ‘সার্কাস’। তবে অভিনেতার হাতে রয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ । তবে দেখার বিষয় কেমন হবে দেশের সবচেয়ে মূল্যবান তারকার এই ছবি? সে দিকেই তাকিয়ে বাজিরাও অনুগামীরা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news