Breaking News
Home / TRENDING / মা হচ্ছেন ইলিয়ানা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

মা হচ্ছেন ইলিয়ানা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চমক দিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। লিখলেন মা হতে চলেছেন তিনি । অভিনেত্রী পোস্ট দেখা মাত্রই হইছই ছড়িয়েছে বলিপাড়ায়। এদিন অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি টিশার্টের ছবি পোস্ট করেন । টিশার্টে লেখা, ’রোমাঞ্চ শুরু হল!’ এই ছবির ক্যাপশনে লিখেছেন, শীঘ্রই আসছে… ‘আমার ছোট্ট রানির সঙ্গে দেখা করার জন্য় অধীর অপেক্ষায় আছি।’ অভিনেত্রীর এই রুপ পোস্টে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি প্রশ্ন উঠছে । এখনও বিয়ে করেন নি অভিনেত্রী ।

তাহলে তার সন্তানের বাবা কে? নেটিজেনরা ইতিমধ্যেই নানাভাবে কটাক্ষ করতে শুরু করেছেন ইলিয়ানাকে। হবু সন্তানের পিতৃ পরিচয় নিয়ে নানারকম কথাও উঠছে। অনেকে তো প্রশ্ন করেছেন তাহলে কি বিয়ে ছাড়াই সন্তান! নাকি গোপনে বিয়ে করেছেন তিনি!

https://www.instagram.com/p/CrKERxqMSCb/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী । ২০১৯ সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তখন যদিও অ্যান্ড্রিউ এ বিষয়ে কোনও মন্তব্য না করতে চাইলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। পরবর্তী তে সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে জরান এই অভিনেত্রী । নেটিজেন দের একাংশ মনে করছেন, ইলিয়ানার সন্তানের হবু পিতা সেবাস্টিয়ান লরেন্ট মিশেল । যদিও এবিষয়ে কোন প্রতিক্রিয়া দেন নি অভিনেত্রী ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *