Breaking News
Home / TRENDING / ঠেলার নাম হিন্দু ভোটব্যাঙ্ক: কাল শহরে পাল্লা দিয়ে তৃণমূলের রামনবমী

ঠেলার নাম হিন্দু ভোটব্যাঙ্ক: কাল শহরে পাল্লা দিয়ে তৃণমূলের রামনবমী

নীল রায়:

রামনবমী পালনে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে চায় না তৃণমূল। রাজ্যের হিন্দু ভোটব্যাঙ্ক যাতে কোনোভাবেই গেরুয়ামুখী না হয়, তা ঠেকাতে তৎপর হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।‌ রবিবার রামনবমীর দিন কলকাতাতেই জোড়া মিছিলের ডাক দিয়েছে তৃণমূল যুব নেতারা। উত্তর কলকাতার জোড়াসাঁকো বিধানসভা এলাকায় একটি মিছিল হবে। মালাপাড়া থেকে কালাকার স্ট্রিট জংশন পর্যন্ত রামনবমীর মিছিলে হাঁটবেন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সী। সেভাবেই দক্ষিণ কলকাতাতেও রাসবিহারী ও ভবানীপুর এলাকায় জুড়ে মিছিল করবেন তৃণমূল কর্মীরা। মিছিল প্রসঙ্গে উত্তর কলকাতার যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌম্য বক্সী বলেন, “আমরা সব ধর্মের প্রতি সহনশীল। হিন্দু মুসলিম শিখ ঈশাই কোনও ধর্মাবলম্বী মানুষদের মধ্যে বিভেদ করেন না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সম্প্রীতির বার্তা নিয়েই আমরা রামনবমীর দিন মিছিল করব।”

এদিকে ব্যারাকপুর ও হুগলি শিল্পাঞ্চলের তৃণমূল নেতৃত্বকেও রামনবমীর মিছিলে পা মেলাতে দেখা যাবে। কিছু ক্ষেত্রে পা মেলাতে পারেন তৃণমূলের মন্ত্রী বিধায়ক তথা লোকসভা নির্বাচনের প্রার্থীরাও। ব্যারাকপুরে আবার অর্জুন সিংহ ও দীনেশ ত্রিবেদী দুজনের মধ্যে প্রতিযোগিতা কে বেশি সংখ্যক রামনবমীর কর্মসূচিতে অংশ নিতে পারেন। শনিবার সকালে অস্ত্র হাতে জয় শ্রীরাম ধ্বনিতে মিছিল করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গেরুয়া শিবিরের কোনও কোনও পরিকল্পনা দেখে পাল্টা ঘুঁটি সাজানোর কৌশল নিয়েছে তৃণমূলও। ভোটের বাজারে রামনবমীকে ঘিরে হিন্দু ভোটব্যাঙ্ক যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়, তা রুখতে যেনতেন প্রকারেন উদ্যোগী হতে নির্দেশ দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারা। গেরুয়া শিবিরের এক নেতার কথায়, রায়গঞ্জে ভোট ১৮ এপ্রিল। কিন্তু ১৪ এপ্রিল গোটা রায়গঞ্জ লোকসভা এলাকাজুড়ে যেভাবে রামনবমী পালিত হবে, তাতেই নির্ধারিত হয়ে যাবে ওই আসনের ভবিষ্যৎ।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *