Breaking News
Home / TRENDING / জবি জাস্টিনকে নিয়ে আইএফএ কী বলল?‌ ক্লিক করে জানুন

জবি জাস্টিনকে নিয়ে আইএফএ কী বলল?‌ ক্লিক করে জানুন

প্রসেনজিৎ মাহাতো

শনিবারের আইএফএ মিটিংয়ে কোনও সমাধানসূত্র বেরলো না। ঝুলেই রইল জবি জস্টিন ইস্যু। আইএফএ সচিব উৎপল গাঙ্গোপাধ্যায় এদিন কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। আগামী ১৭ এপ্রিল কোয়েস ইস্টবেঙ্গল সিইও সঞ্জিত সেনকে ডেকেছেন উৎপল। জবির চুক্তি সংক্রান্ত কাগজপত্রে সঞ্জিত সেনের সই রয়েছে। উৎপল চাইছেন সঞ্জিত সেনের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে। শনিবার বিকেলে জবি এবং ইস্টবেঙ্গল ক্লাবের তরফে কর্তা দীপঙ্কর চক্রবর্তী আলাদা আলাদা করে কথা বলেন উৎপল। মিটিং শেষে উৎপল বলেন, ‘জবির সঙ্গে কথা হল। ইস্টবেঙ্গলের প্রতিনিধির সঙ্গেও কথা হয়েছে। জবি কেরালাতে ছিল। আমার চিঠি পেয়ে কলকাতায় এসেছে। কালই বাড়ি চলে যাবে। ওর কাছ থেকে আমার যা জানার জেনেছি। ইস্টবেঙ্গল বলেছে, ওদের যা বক্তব্য ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছি। ১৭ তারিখ সঞ্জিত সেনের সঙ্গে কথা বলব।’ উৎপলের সংযোজন, ‘জবির বক্তব্য, এটিকে–র সইটা ন্যায্য। ইস্টবেঙ্গলের সই নিয়ে জবি কোনওরকম মন্তব্য করতে চায়নি।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *