নীল বণিক:
আসন্ন লোকসভা ভোট, এরই মধ্যে রাম মন্দির নির্মাণ নিয়ে নয়া কর্মসূচি নিল বিশ্ব হিন্দু পরিষদ। আগামী ৬ এপ্রিল দেশ জুড়ে রাম মন্দির নির্মাণের দাবিতে বিজয় মহামন্ত্র কর্মসূচি পালন করবে এই হিন্দু সংগঠনটি। যে কর্মসূচিতে গোটা দেশের প্রায় তেরো কোটি বিশ্ব হিন্দু পরিষদ সদস্য শ্রীরাম জয়রাম, জয় জয় রাম ধ্বনি দিয়ে মালা জপ করবে।
উত্তরপ্রদেশের অযোধ্যায়, বারাণসী, আগ্রা, বিহার, ভুবনেশ্বর, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় নেতা সুরেন্দার জৈন। তিনি আরও জানান সম্পূর্ণ অরাজনৈতিকভাবেই এই ধর্মীয় কর্মসূচি পালন করা হবে। বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মসূচিতে দেশের দশ লাখের উপর সাধু সন্ত অংশগ্রহণ করবেন। রাম মন্দির নিয়ে হিন্দুত্ববাদী গেরুয়া সংগঠনের কর্মসূচি সাধারণ মানুষ নিজেদের মতো করে বাড়িতেও পালন করতে পারবেন বলেও জানান ভিএইচপির আন্তর্জাতিক সম্পাদক সুরেন্দার জৈন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Hare Krishna Jay sree Ram yes