নিজস্ব প্রতিনিধি :
শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঘোষণা করলেন রাজ্যসভার চার নতুন নমিনেটেড সদস্যের নাম। কৃষক নেতা তথা প্রাক্তন সাংসদ রাম শাকাল, বিখ্যাত ভাষ্কর রঘুনাথ মহাপাত্র, ধ্রুপদী নৃত্যশিল্পী সোনাল মানসিংহ এবং সঙ্ঘাদর্শবাদী অধ্যাপক রাকেশ সিংহ।
শচিন তেণ্ডুলকর, রেখা, অনু আগা এবং কে পরাসরন রাজ্যসভা থেকে অবসর নেওয়ায় আজ এই চার নতুন সদস্যের নাম ঘোষণা করলেন রাষ্ট্রপতি।
রাম শাকাল কৃষক নেতা হিসেবে দলিতদের জন্য কাজ করেছেন। উত্তরপ্রদেশে নির্বাচিত সাংসদ ছিলেন তিনি। অন্যদিকে রঘুনাথ মহাপাত্র পৃথিবী বিখ্যাত ভাষ্কর। পুরীর জগন্নাথ মন্দিরের সৌন্দর্যায়নে কাজ করেছেন। তাঁর কাজ আছে সংসদ ভবনেও। সোনাল মানসিংহ বিখ্যাত ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী। মূলত ভারতনাট্যম ও ওডিশি নৃত্যের জন্য বিখ্যাত। রাকেশ সিংহ ‘ইন্ডিয়া পলিসি ফাউন্ডেশনে’র স্থাপক। বর্তমানে ওই সংস্থার উপদেষ্টা ও সম্মাননীয় পরিচালক। মতিলাল নেহেরু কলেজের অধ্যাপক। একইসঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চের মাননীয় সদস্যও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news