নিজস্ব প্রতিনিধি :
কলকাতায় মমতা আর চন্দ্রকোনায় মুকুল। রথের দড়িতে টান দিলেন হালফিলের রাজ্য রাজনীতির দুই প্রধান কুশীলব। একজন রাজ্যে রাজনৈতিক পালাবদল করে জয়ী। আর একজন ‘এই পরিবর্তন মিথ্যা’ আওয়াজ তুলে বিদ্রোহী। শুক্রবার নবান্ন থেকে বেরোবার সময় মমতা বলেছেন, তিনি ধর্মের রথে আছেন, রাজনীতির রথে নেই। বললে কী হবে! রাজনীতিকদের এ এক বিড়ম্বনা। তাঁরা যেখানেই যান সেখানেই রাজনীতির রং লাগে। তাঁরা চাইলেও লাগে, না চাইলেও লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগেও ইস্কনের রথের রশিতে টান দিয়েছেন। বামেরা এই ধরনের রথের রশি-টানা জাতীয় ধর্মীয় ক্রিয়াকলাপ থেকে নিজেদের সচেতন ভাবে সরিয়ে রাখার কারনে মুখ্যমন্ত্রী না হওয়া সত্বেও মমতাকেই এই সুযোগ দিয়েছেন। দেশনেতা বা নেত্রীকে পুণ্যার্জনের এই সুযোগ দিলে সেই দেশহিতেই লাগে, এমনই বিশ্বাস বিশ্বাসীদের।
চন্দ্রকোনাতে এবার রথের রশি টেনেছেন মুকুল রায়। বহু লোকসমাগমে, সুসজ্জিত হয়ে রথের রশিতে টান দেন মুকুল। মুখ্যমন্ত্রী এদিন নবদ্বীপকে হেরিটেজ সিটি ঘোষণা করেছেন। তবে প্রাচ্যের অক্সফোর্ড নবদ্বীপেই বহু প্রাচীন অমূল্য পুঁথি শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে, সঠিক পরিকাঠামোর অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সংরক্ষণের জন্য সঠিক ব্যবস্থা দরকার। মুকুল এদিন বলেন, “এর জন্য দরকার আর্কাইভ। বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনতে হবে।” কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে তিনি এর একটা স্থায়ী বন্দোবস্ত করার চেষ্টা করবেন বলেও জানান।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news