Breaking News
Home / TRENDING / রাজ্যপালের তলবে রাজভবনে ডিজি, কড়া হাতে হিংসা রুখতে নির্দেশ জগদীপ ধনখড়ের

রাজ্যপালের তলবে রাজভবনে ডিজি, কড়া হাতে হিংসা রুখতে নির্দেশ জগদীপ ধনখড়ের

ওয়েব ডেস্ক:

ব্যারাকপুরে লাগাতার হিংসা, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের ভূমিকা জানতে এদিন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রসঙ্গত, সোমবার আক্রান্ত সাংসদ অর্জুন সিংহকে দেখতে যান রাজ্যপাল। সে সময়েই জানিয়ে ছিলেন, এই হিংসার ঘটনা নিয়ে প্রশাসকদের সঙ্গে কথা বলবেন।

মঙ্গলবার সেই মতো রাজ্য পুলিশের ডিজিকে তলব করেন রাজ্যপাল। ডিজি রাজভবনে পৌঁছন বেলা ১২টা নাগাদ। সূত্রের খবর, রাজ্যপাল ডিজির কাছে জানতে চান, ব্যারাকপুরে শান্তি ফেরাতে প্রশাসনের ভূমিকাটা ঠিক কী। এইসঙ্গে রাজ্যের অন্যত্রের হিংসার ঘটনা নিয়েও কথা হয় জগদীপ ধনখড় ও বীরেন্দ্রর মধ্যে। লাগাতার হিংসা নিয়ে ডিজির কাছে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। কড়া হাতে হিংসা মোকাবিলার নির্দেশ দেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *