Breaking News
Home / TRENDING / রাজ্যপালে ক্ষোভ মেটাতে রাজভবনে ছুটে গেলেন মুখ্যসচিব

রাজ্যপালে ক্ষোভ মেটাতে রাজভবনে ছুটে গেলেন মুখ্যসচিব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

রাজভবনের সঙ্গে অবশেষে দূরত্ব ঘোচাতে উদ্যোগী হল নবান্ন। আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব রাজীব সিনহা।

রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের সঙ্গে ২ ঘন্টা বৈঠক করেন মুখ্যসচিব। ওই বৈঠকে মূলত রাজ্যের করোনা পরিস্থিতি, আমফান পরবর্তী পরিস্থিতি এবং পরিযায়ী শ্রমিকদের ফেরত আনার মতো তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর আগে রাজ্যপাল জগদীপ ধনখড় করোনা পরিস্থিতি নিয়ে রাজভবনকে এড়িয়ে গিয়েছে রাজ্য সরকার বলে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে এতদিন পর পিছু হঠে রাজ্যপালকে করোনা পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল করেন মুখ্যসচিব। একইসঙ্গে কতজন পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন। সরকার তাঁদেরকে কিভাবে কোয়ারেন্টাইনে পাঠাচ্ছে এবং তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করছে এদিন তা সম্বন্ধেও রাজ্যপালকে জানান রাজীব সিনহা।

পাশাপাশি ঘূর্ণিঝড় আমফানের ক্ষয়ক্ষতির সম্পর্কেও রাজ্যপালকে বিস্তারিত জানান মুখ্যসচিব। করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে একাধিকবার রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল। একাধিকবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে পত্রযুদ্ধও হয়েছে। অবশেষে আজ রাজ্য সরকারের তরফে রাজভবনকে গুরুত্ব দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অনেকের প্রশ্ন, তবে কী রাজভবনের সঙ্গে সংঘাত এড়িয়ে সুসম্পর্ক তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এর আগে আমফান বিধ্বস্ত এলাকা প্রধানমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায় রাজ্যপালকে। তারপরই কিছুটা নরম হয় দুজনের সম্পর্ক।

আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ সাংবাদিক সম্মেলনে এ নিয়ে রাজ্যপালকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মুখ্য সচিবের সঙ্গে রাজ্যপালের বৈঠক হয় রাজভবনে। যা নিয়ে অনেকেই মনে করছেন অবশেষে হয়তো নবান্ন ও রাজভবনের মধ্যে দূরত্ব কিছুটা কমল। তবে এই সম্পর্ক কতদিন স্থায়ী হয় তা নিয়ে ধন্দে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *