নিজস্ব প্রতিনিধি :
ঝাড়খণ্ড থেকে লোক ঢুকে রাজ্যে অশান্তি করছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগটি ইদানীং প্রায়শই করেন সভা সমিতিতে। সোমবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একই অভিযোগ করলেন মমতা। এমনকি রাজ্যে সারাকাণ্ডের তদন্ত যখন আবার মাথা চাড়া দিয়েছে, সিবিআই ডেকে পাঠাচ্ছে জাঁদরেল পুলিশ কর্তাদের, সে সময় নবান্নে বসে মমতা রাজনাথকে বললেন, সিবিআই, ইডিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে।
এনআরসি ইস্যুতেও দু’জনের কথা হয়েছে বলে খবর।
রাজ্যের নাম পরিবর্তন নিয়েও মমতা রাজনাথকে তাড়া লাগান। আর সব বিষয়ে চুপ করে থাকলেও, নাম পরিবর্তন ইস্যুতে রাজনাথ মুখ খুলেছেন বলে খবর। বলেছেন যত শীঘ্র সম্ভব তিনি বিষয়টি দেখবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news