Breaking News
Home / TRENDING / রাজকুমার রায়ের ময়না তদন্তের রিপোর্টে অসন্তোষ হাইকোর্টের

রাজকুমার রায়ের ময়না তদন্তের রিপোর্টে অসন্তোষ হাইকোর্টের

নীল বণিকঃ

প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের রহস্য জনক মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট দেখে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। রিপোর্ট অনুযায়ী, রাজকুমার রায়ের মাথা, বুক ও দেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। শুধু তাঁর মুখে আটটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তারপর রাজকুমার রায়ের চোখের মণিও পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ আছে। ট্রেন দুর্ঘটনায় কি এমন হতে পারে ? বুধবার প্রিসাইডিং অফিসারের মৃত্যু মামলার শুনানিতে এমনই প্রশ্ন তুললেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় গত ১৪ই মে ইটাহারে ভোট গ্রহণের কাজে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার রায়গঞ্জের বাসিন্দা রাজকুমার রায়। পরদিন ১৫ই মে সন্ধ্যায় রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনায় পুলিশি রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে এবং সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃতের মা অন্নদা রায়। তার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, ‘রাজকুমারের মৃত্যুর কোনও তদন্ত করেনি পুলিশ। সঠিক ময়নাতদন্তও হয়নি। ময়নাতদন্তের কোনও ভিডিও ফুটেজ রেকর্ড করা হয়নি। একজন প্রিসাইডিং অফিসারের মৃত্যুতে নির্বাচন কমিশনও কোনও ব্যবস্থা নেয়নি।’ তাই সিবিআই কে দিয়ে পুনরায় গোটা ঘটনার তদন্তের আর্জি জানান তাঁরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *