Breaking News
Home / TRENDING / বিপাকে রাজীব কুমার, বাড়ল গ্রেফতারির সম্ভাবনা, জানুন বিস্তারিত

বিপাকে রাজীব কুমার, বাড়ল গ্রেফতারির সম্ভাবনা, জানুন বিস্তারিত

ওয়েব ডেস্ক:

বিপাকে রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারিতে স্থগিতাদেশ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আজ এই রায় দিল শীর্ষ আদালতের দুই সদস্যের বেঞ্চ। তবে তাঁকে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে আবেদনের পরামর্শ দিয়েছে আদালত। ফলে আগামী ২৩ মে-র পর রাজীব কুমারের গ্রেফতারির সম্ভাবনা বাড়ল।

প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আইনি রক্ষাকবচের সময়সীমা বৃদ্ধির আবেদন করেন রাজীব কুমার। রাজীবের আইনজীবী জানান, এই মুহূর্তে আইনি প্রতিষেধকের জন্য আবেদন করতে হবে কলকাতা হাইকোর্টে। কিন্তু কলকাতা হাইকোর্টে আইনজীবীদের কর্মবিরতি চলছে। ফলে ওই আদালতের দ্বারস্থ হওয়া সম্ভব হচ্ছে না তাঁদের পক্ষে। যদিও একথা শোনার সঙ্গে সঙ্গে প্রাক্তন পুলিশ কমিশনারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। রাজীবকে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে ৩ সদস্যের বেঞ্চ গঠন করে মামলার শুনানির আবেদন করতে পরামর্শ দেয় আদালত।

তবে এই প্রক্রিয়া অতি দ্রুত সম্ভব নয়। এদিকে আদালতের নির্দেশ অনুসারে গ্রেফতারি এড়াতে ২৩ মে রাত ১২টার মধ্যে আইনি রক্ষাকবচের ব্যবস্থা করতে হবে রাজীব কুমারকে। আইপিএস অফিসার তা না করতে পারলে ওই সময় সীমার পর যখন খুশি রাজীবকে গ্রেফতার করতে পারে সিবিআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *