ভাস্কর মান্না:
আগামীকাল চিটফান্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের মুখোমুখি হবেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার। গতকালই সিবিআই এই মর্মে রাজিব কুমারকে নোটিশ পাঠিয়েছিল। সেই মতো আজ শিলং-এর উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন রাজীব কুমার। কাকতালীয়ভাবে ওই একই বিমানে রাজীবের সঙ্গে শিলিং-এ উড়ে গেলেন সিবিআইয়ের ৭ জন অফিসার। যাঁদের শিলং-এ যাওয়ার কারণ রাজীবকে জেরা করা। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে রওনা হয়ে তাঁরা গুয়াহাটি পৌঁছবেন। সেখান থেকে শিলং-এর উদ্দেশ্যে রওনা হবেন।
প্রসঙ্গত, গত সোমবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য রাজীব কুমারকে সিবিআইয়ের কাছে হাজির দিতেই হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের দিনক্ষণ ঠিক করবে সিবিআই। কলকাতা ও দিল্লির পরিবর্তে নিরপেক্ষ স্থান হিসেবে শিলংকে বেছে দেয় মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news