Breaking News
Home / TRENDING / তৃণমূল ছাড়ছেন ? বৈঠক শেষে প্রশ্ন এড়োলেন রাজীব

তৃণমূল ছাড়ছেন ? বৈঠক শেষে প্রশ্ন এড়োলেন রাজীব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তৃণমূল (TMC) ছাড়ার প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ক্ষোভ প্রশমিত করতে রবিবার সকালে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই সময় শিক্ষামন্ত্রীর বাড়িতে হাজির ছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishore)। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়ার প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন। তিনি বলেন, “দলীয় আলোচনার জন্য ডাকা হয়েছিল, এসেছিলাম। আলোচনা হল। পরেও প্রয়োজনে আলোচনা হবে।” তিনি আরও বলেন, ”মনে করি, দলের কারও যদি দলের প্রতি কোনও ক্ষোভ তৈরি হয়ে থাকে, তাহলে তা আলোচনার মাধ্যমেই মিটিয়ে ফেলা উচিত। দলকে এ বিষয়ে সতর্ক হতে হবে।”

আলোচনা কি সন্তোষজনক? এমন প্রশ্নের সরাসরি উত্তর না মিললেও রাজীব বলেছেন, ”আলোচনা হয়েছে, এটুকুই। এর বেশি কিছু বলার নেই।” শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে টানাপোড়েনের মাঝেই জল্পনা বাড়িয়ে তুলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দলে কোণঠাসা, কাজ করতে সমস্যা হচ্ছে, এমনিই নানা অভিযোগের সুর শোনা গিয়েছিল তাঁর গলায়। তবে কখনওই সেসব নিয়ে খুব বেশি সোচ্চার হতে দেখা যায়নি দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য তথা রাজ্যের এই মন্ত্রীকে। এরপর ‘আমরা দাদার অনুগামী’ স্টাইলে তাঁরও পোস্টার, ব্যানার ছয়লাপ হয়ে যায় হাওড়া শহর জুড়ে। শেষমেশ এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আলোচনা হয় তাঁর সঙ্গে। রাজনৈতিক মহলের মতে, এদিনের বৈঠক যে নিষ্ফলা হয়েছে, তা বোঝা গিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। যদি কোনও স্পষ্ট সিদ্ধান্ত হত, তাহলে রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর দল ছাড়া প্রসঙ্গে নিজের অবস্থান দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিতেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *