Breaking News
Home / TRENDING / মামলা লড়ে ফের রক্ষাকবচ আদায় রাজীবের, ২২ জুলাই অবধি গ্রেফতারি নয়

মামলা লড়ে ফের রক্ষাকবচ আদায় রাজীবের, ২২ জুলাই অবধি গ্রেফতারি নয়

ওয়েব ডেস্ক:

স্বস্তি রাজীবের। মঙ্গলবার গ্রেফতারির রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি আশা অরোরার সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিল, সারধা মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে আগামী ২২ জুলাই পর্যন্ত গ্রেফতার করতে পারবে না সিবিআই।

প্রসঙ্গত, রাজীব কুমার মামলায় ঘটনার ঘণঘটা অব্যাহত। প্রথমে চিটফান্ড মামলায় শিলংয়ে নিয়ে গিয়ে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। একই বিষয়ে তদন্তের স্বার্থে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে চায় সিবিআই। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ দেয় রাজীবকে। কিন্তু  গত ১৭ মে সেই রক্ষাকবচের মেয়াদ আর বাড়াতে অস্বীকার করে শীর্ষ আদালত। এরপর বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়ে মামলা করেন রাজীব। আবেদন ক্রুটিপূর্ণ হওয়ায় গৃহীত হয়নি। এরপর রাজীব কুমারের বাড়িতেও হানা দেয় সিবিআই। হাজিরা দেওয়ার কথা জানিয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে নোটিশ পাঠানোও হয়। কিন্তু রাজীব কুমার এড়ানোর চেষ্টা করেন সিবিআইকে।

ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।  গত ৩০ মে রাজীব কুমারকে আগাম সুরক্ষা দেয় হাইকোর্ট।  আজকের শুনানির পর ২২ জুলাই অবধি রক্ষাকবচ পেলেন রাজীব। ১৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *