Breaking News
Home / TRENDING / আজ আর্জি শুনল না হাইকোর্ট, বুধবার রাজীবের আগাম জামিন মামলার শুনানি

আজ আর্জি শুনল না হাইকোর্ট, বুধবার রাজীবের আগাম জামিন মামলার শুনানি

ওয়েব ডেস্ক:

হাইকোর্টে বুধবার রাজীব কুমার মামলার শুনানি। মঙ্গলবার হাইকোর্টের অন্যতম বিচারপতি সইদুল্লা মুনসীর ঘরে মামলাটি শোনার জন্য আর্জি জানান আইনজীবী। উত্তরে মামলাটি বুধবার শোনা হবে বলে জানিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর আলিপুর আদালত রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। বৃহস্পতিবারই নিম্ন আদালত জানায় রাজীব কুমারের গ্রেফতারির জন্য পরোয়ানার প্রয়োজন নেই। অতএব, আজকের রায়ের পর রীতিমতো অস্বস্তিতে পড়লেন প্রাক্তন পুলিশ কমিশনার।

প্রসঙ্গত, রাজীবের আগাম জামিনের বিরোধিতায় কোমর বেঁধে নামেন সিবিআই আইনজীবী। তিনি বলেন, সারধার মূল অফিস ছিল বিধাননগরে। আর রাজীব কুমার ছিলেন বিধাননগরের কমিশনার। রাজীবের চৌহদ্দিতেই এতবড় প্রতারণা হয়েছে। সমস্ত কিছু জানতেন তিনি। সিবিআইয়ের আইনজীবী এও বলেন যে, প্রভাবশালীদের আড়ালের চেষ্টা করছেন রাজীব। সিবিআইয়ের আইনজীবীর আরও অভিযোগ, সারধা তদন্তে বিধাননগর পুলিশ কোনওরকম সহযোগিতা করেনি। তিনি উল্লেখ করেন, দেবযানীর দুটি ডায়েরি দেওয়া হয়নি। অন্যদিকে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না রাজীব কুমার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *