Breaking News
Home / TRENDING / আজ থেকে উত্তরবঙ্গে শুরু ভারী বৃষ্টিপাত

আজ থেকে উত্তরবঙ্গে শুরু ভারী বৃষ্টিপাত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে। বুধবার থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে, সেই কারণেই এই বৃষ্টিপাত বলে মনে করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। উত্তরবঙ্গ সংলগ্ন হিমালয় পাদদেশের এলাকায় অবস্থান করায় বৃষ্টি বাড়বে। আজ মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধ – বৃহস্পতিবারে।

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং সহ উপরের দিকের ৫ জেলাতে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার এই তিনদিন অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। হলুদ সর্তকতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার জন্য। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আদ্রতা জনিত অস্বস্তি থাকবে দিনভর। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৯২ শতাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *