Breaking News
Home / TRENDING / আজ থেকে ফের বৃষ্টি শুরু উত্তরবঙ্গে

আজ থেকে ফের বৃষ্টি শুরু উত্তরবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। মঙ্গলবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প ৯৪ শতাংশ।
ওড়িশা থেকে বিহারের পর্যন্ত অক্ষরেখা এছাড়াও বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাটে ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বিহার, ওড়িশা, ছত্রিশগড় এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে দক্ষিণের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা, কর্ণাটক কেরল ও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের (North Bengal) দিকে সরছে মৌসুমী অক্ষ রেখা। পাটনা থেকে বহরমপুর হয়ে বাংলাদেশ ও দক্ষিণ অসমের উপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্তমানে এই অক্ষরেখা। উত্তরবঙ্গের শরীরে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি মূলত অসম ও মেঘালয়।এর প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে উত্তরবঙ্গের নদীর জল স্তর বাড়তে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *