সূর্য সরকার।
উওরবঙ্গের জন্য সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ৫ জেলায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত তৈরি হয়েছে। শুক্রবারই তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওড়িশা উপকূলে এই নিম্নচাপ তৈরি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। অন্ধ্রের দিকে অভিমুখ থাকবে এই নিম্নচাপের। এর জেরে দক্ষিনবঙ্গে ভারীবৃষ্টির সম্ভাবনা কম। বরং ওড়িশা সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশী।
উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দু এক পশলা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ওপরের পাঁচ জেলায়। এ খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে উত্তরবঙ্গবাসী। তবে দক্ষিণে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা সংলগ্ন জেলায় বৃষ্টির পরিমান বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪। স্বাভাবিকের ৪ ডিগ্রি বেশী । আদ্রতার পরিমান ৪১ থেকে ৯১ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news