Breaking News
Home / TRENDING / নিম্নচাপের প্রভাবে পূর্ব সহ উত্তর ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের প্রভাবে পূর্ব সহ উত্তর ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

উত্তর বঙ্গোপসাগরের (Northern Bay of Bengal) নিম্নচাপ এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে আজ ওড়িশায় ও আগামীকাল ছত্রিশগড়ে প্রবল বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। ঝাড়খন্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হবে মধ্যপ্রদেশ, রাজস্থানেও। আগামী চার দিনে নিম্নচাপের বারিধারা রাজস্থান পর্যন্ত যাবে। এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে প্রশাসন। কলকাতাসহ বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস হবে। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া । বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হবে না।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।সমুদ্র উপকূলে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া থাকায় সমুদ্র উত্তাল হবে।

আজ দক্ষিণবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। দিনভর হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশ গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৭.৫ মিমি। এই মুহূর্তে ভারতবর্ষের জোড়া নিম্নচাপ রয়েছে। একটি নিম্নচাপ দক্ষিণ পশ্চিম রাজস্থানী ও অপরটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। এই দুই নিম্নচাপের প্রভাবে পূর্ব মধ্য ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *