চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মঙ্গলবার গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টির পর, তার দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত মিলেছে। রবিবার পর্যন্ত হতে পারে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে এমনটাই খবর মিলেছে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন। দক্ষিণ আন্দামান সাগরের নিম্নচাপ আগামী চার দিন একই জায়গায় অবস্থান করবে। শক্তি সঞ্চয় করে অভিমুখ পরিবর্তনের কোনও সম্ভাবনাই দেখছেন না আবহাওয়াবিদরা। এই নিম্নচাপ থেকে আর কোনও আশঙ্কা থাকছে না ভবিষ্যতে। মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা নেই। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেল।
আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৫-৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪২.৬ মিলিমিটার। পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়ার সঙ্গে পূবালী গরম হওয়ার সংঘাতেই ঝড়-বৃষ্টি হবে রাজ্যজুড়ে। তাই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল ঝড়-বৃষ্টির বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
ঝড়-বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। এই ঝড় বৃষ্টির প্রভাব চলবে রবিবার পর্যন্ত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news