Breaking News
Home / TRENDING / মেয়াদ শেষে মেয়র ফিরহাদ হাকিমকেই কলকাতা পুর নিগমের প্রশাসক করছে নবান্ন

মেয়াদ শেষে মেয়র ফিরহাদ হাকিমকেই কলকাতা পুর নিগমের প্রশাসক করছে নবান্ন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) স্বাক্ষর নিয়ে কলকাতা পুরবোর্ডের মেয়াদ বৃদ্ধির জন্য অর্ডিন্যান্স নয়, সংবিধানের আপৎকালীন আইন ব্যবহার করে শেষপর্যন্ত কলকাতা পুর নিগমে প্রশাসক বসাচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা, শুক্রবার রবীন্দ্রজয়ন্তীতে রাজ্য সরকারের ছুটি। তাই হয় বুধবারই এ বিষয়ে নির্দেশিকা জারি হতে পারে নবান্নে। পুরপ্রশাসন পরিচালন দক্ষতা ও অভিজ্ঞতার জন্য কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেই (Firhad Hakim) পুর নিগমের মুখ্য প্রশাসক নিয়োগ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। নবান্ন সূত্রে খবর, ফিরহাদকে মুখ্যপ্রশাসক করে ডেপুটি মেয়র ও মেয়র পারিষদদের ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর’-এর (Board of Administrator) সদস্য করা হচ্ছে। করোনা মোকাবিলায় ‘রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট’-এ প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়ে পুর নিগমের মেয়রের নেতৃত্বাধীন পারিষদকেই ফের দায়িত্ব দিচ্ছে নবান্ন।

কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) মেয়াদ বৃহস্পতিবার ৭ মে শেষ হচ্ছে। পুর দফতরের সুপারিশ মেনে রাজ্য নির্বাচন কমিশন ১৯ এপ্রিল কলকাতা ও হাওড়ায় ভোট গ্রহণের দিন চূড়ান্ত করেছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জেরে গত ২৪ মার্চ থেকে লকডাউন চালু হওয়ায় সেই নির্বাচন আপাতত স্থগিত রয়েছে। ১৯৮০ সালের কলকাতা পুর আইনে যে কোনও পুর নিগম বা সভার মেয়াদ শেষ হলে প্রশাসক বসানো যায় না। কিন্তু যখন করোনা অতিমারীর আকার নিয়েছে, তখন সংবিধানের ১৫৪ ধারা মেনে রাজ্য সরকারের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ‘রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট’ প্রয়োগ করে প্রশাসক বসানো হচ্ছে। এমন সিদ্ধান্তের ফলে কোনও উচ্চপদস্থ আমলা নয়, তৃণমূল পরিচালিত সরকার বা পুরবোর্ডের হাতেই রইল যাবতীয় ক্ষমতা। এর আগে রাজ্যের কোনও পুরসভায় এমন কোনও সিদ্ধান্ত নিয়ে সরাসরি দলের হাতে রাখার সিদ্ধান্ত নেয়নি তৃণমূল নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *