Breaking News
Home / TRENDING / রাজ্যের অনুমতি ছাড়াই চালানো হবে শ্রমিক স্পেশাল, জানিয়ে দিলেন রেলমন্ত্রী

রাজ্যের অনুমতি ছাড়াই চালানো হবে শ্রমিক স্পেশাল, জানিয়ে দিলেন রেলমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শ্রমিকদের ঘরে ফেরাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রণালয় (Railway Ministry) জানিয়েছে, শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর ক্ষেত্রে এখন আর রাজ্যের অনুমতির দরকার নেই। লকডাউনের চতুর্থ দফায় নিয়ম বদল করে এবার থেকে রেল মন্ত্রক ইচ্ছামতো শ্রমিক স্পেশাল ট্রেন পাঠাবে বিভিন্ন রাজ্যে। এতদিন যেখানে শ্রমিকদের ফেরানো হচ্ছে সেখানকার রাজ্য সরকারের অনুমতি নেওয়া হচ্ছিল। রেলের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের সঙ্গে সংঘাতের পরে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

এদিন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goel) টুইট করে একথা স্পষ্ট করে দেন পরিযায়ী শ্রমিকদের কাছে। টুইটারে তিনি লেখেন, “শ্রমিকদের জন্য দুর্দান্ত খবর, প্রায় ২০০ শ্রমিক এই বিশেষ ট্রেন চালাতে সক্ষম হবে এবং পরে এই সংখ্যাগুলি আরও বড় আকারে বাড়ানো হবে।” পরপর আরও বেশ কিছু টুইট করেন তিনি। সেখানে রেলমন্ত্রী লিখেছেন, “এ ছাড়া, ভারতীয় রেলওয়ে ১ জুন থেকে প্রতিদিনের ২০০ টি নন-এসি ট্রেন চালাবে, যার অনলাইন বুকিং শিগগিরই শুরু হবে।” আরও একটি টুইটে পীযুষ গোয়েল লিখেছেন, “রাজ্য সরকারগুলিকে অনুরোধ করা হচ্ছে যে তারা শ্রমিকদের সাহায্য করেন এবং তাদের নিকটস্থ স্টেশনটিগুলিতে রেজিস্ট্রেশনের বন্দোবস্ত করুন। এবং সেই তালিকা রেল কর্তৃপক্ষকে দিন, যাতে রেল কর্মীরা বিশেষ পরিষেবা দিতে সাহায্য পান। শ্রমিকদের তাদের জায়গায় থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, শীঘ্রই ভারতীয় রেলপথ তাদের গন্তব্যে নিয়ে যাবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও রেল মন্ত্রকের সমন্বয় সাধন করে এই ট্রেনগুলোকে বিভিন্ন রাজ্যে পাঠানো হবে। সূত্রের খবর, ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্যগুলিকে দায়িত্ব দেওয়ার বিষয়টি দীর্ঘতর ও সময়সাপেক্ষ হয়ে যাচ্ছিল বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। তাই দ্রুততার সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষারত শ্রমিকদের নিজগৃহে ফেরাতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী দু’মাসের মধ্যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের তাদের গৃহে ফেরানো সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র।

https://www.facebook.com/PiyushGoyalOfficial/posts/1484419025062572

রেল মন্ত্রকের একটি তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি ট্রেন চালিয়েছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) জন্য। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দাবি মেনে এখনও অবধি উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে ৬৮৫টি ট্রেন পাঠিয়েছে রেল মন্ত্রণালয়। যাতে চেপে সাড়ে ৮ লক্ষ শ্রমিক নিজেদের বাড়ি ফিরেছেন। রেল মন্ত্রালয় জানিয়েছে, এখনও পর্যন্ত তারা ১৭০০ ট্রেন চালিয়েছে। ফলস্বরূপ মোট ২০ লক্ষ পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে পৌঁছে দিয়েছে তারা। নতুন এই উদ্যোগে আরও বেশি ট্রেন চালিয়ে আরো বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া যাবে বলেই মনে করছে রেল মন্ত্রণালয়ের শীর্ষ কর্তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *