Breaking News
Home / TRENDING / রেলের প্রকল্প আটকে রাজ্যের দোষেঃ কেন্দ্রীয় রেলমন্ত্রী

রেলের প্রকল্প আটকে রাজ্যের দোষেঃ কেন্দ্রীয় রেলমন্ত্রী

নীল বণিকঃ

রেলমন্ত্রী পীযূষ গোয়েলের মতে রেলের বকেয়া প্রকল্পের জন্য দায়ী রাজ্য সরকার। সোমবার শহরে এসে তিনি অভিযোগ করেন, রেলের বহু প্রকল্প আটকে আছে জমি-জটে। কোথাও আবার রেলের জমি দখল হয়ে গেছে। রেলের জমি দখলমুক্ত করতে রাজ্যকে বারবার রেলমন্ত্রক নির্দেশ দিয়েছে কিন্তু তারপরেও রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেয়নি বলে জানান রেলমন্ত্রী। তাই এ-রাজ্যে রেলের বহু প্রকল্প আটকে আছে। তাছাড়া রাজ্যের কিছু রেল প্রকল্প না হওয়ার জন্য প্রাক্তন রেলমন্ত্রীদের দায়ী করেন তিনি। তার দাবি, এর আগের রেলমন্ত্রীরা রাজ্যের জন্য অবাস্তব কিছু প্রকল্প ঘোষণা করেছিলেন। যে প্রকল্পগুলি বাস্তবে কখনই সম্ভব নয় বলেই মনে করেন পীয়ূষ গোয়েল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *