Breaking News
Home / TRENDING / দোষীদের জন্য মৃত্যুদণ্ডও কমঃ নির্ভয়ার মা

দোষীদের জন্য মৃত্যুদণ্ডও কমঃ নির্ভয়ার মা

নিজস্ব সংবাদদাতাঃ
নির্ভয়ার মা ঠিকই বলেছেন, নির্ভয়াকে যারা ধর্ষণ করে খুন করেছিল তাঁদের অন্যায়ের শাস্তি মৃত্যুদণ্ডের থেকেও বেশি হওয়া উচিত। ‘পিশাচ’দের জন্য পৈশাচিক শাস্তির ব্যবস্থা করা গেলে হয়তো ভালো হত। কিন্তু তা তো সম্ভব না। সম্ভব না দেশের বিচার ব্যবস্থার জন্য। যেহেতু অসভ্যও এদেশের সভ্য বিচার ব্যবস্থার সুবিধা পায়। তবু গোটা দেশের চোখের জল খানিকটা মোছা গেল এই জন্যে যে ফাঁসির আদেশ বহাল রাখল আদালত। আসলে কেউ ভুলতে পারেনি সেই রাতের কথা।
একটি ঘটনাকে কেন্দ্র করে সাড়া দেশের চোখে জল খুব কম বারই এসেছে। যেমনটা হয়েছিল নির্ভয়া কাণ্ডের পর। মেয়েটাকে যেভাবে ছ’জন মিলে ধর্ষণ করে, অর্ধেক খুন করে চলন্ত বাস থেকে রাস্তায় ছুড়ে ফেলা হয়েছিল তার মতো নির্মম অন্যায়ের ঘটনা ভারতে খুব কমই ঘটেছে। কিন্তু সে ঘটনার পর ছ’বছর কেটে গেছে। নির্ভয়ার মা প্রশ্ন তুলেছেন। এতদিন কেন লাগবে? প্রশ্ন তুলেছেন বাড়তে থাকা নারী নিগ্রহ নিয়েও।
সত্যিই তো, ধর্ষণ, নারী নির্যাতন, নিগ্রহের ঘটনা এ রাজ্যে যেমন তেমনি গোটা দেশে কমবেশি ঘটেই চলেছে। প্রশাসনও চুপ করে বসে নেই। তবু মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না কিছুতেই। হয়তো এর সঙ্গে আর্থসামাজিক পরিবর্তনের যোগাযোগ রয়েছে। হয়তো প্রশাসন সবটা সামলাতে পারবে না। সচেতন হতে হবে আমাদেরও। কিন্তু স্বভাবতই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ নির্ভয়ার মা। আশা দেবী আজ সাংবাদিকদের বলেন, নির্ভয়ার নির্মম মৃত্যুর পর ৬ বছর কেটে গেছে। আজও দোষীদের শাস্তি ঝুলে আছে। পাশাপাশি দেশে একই ধরণের ঘটনা প্রতিদিন ঘটছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ। তাঁর মতে, এতদিনে কম বয়সি মেয়েদের উপর যৌন নিগ্রহের ঘটনা বন্ধ হওয়া উচিত ছিল।
এদিন নির্ভয়ার বাবা বদ্রিনাথ সিংহ সাংবাদিক সম্মেলন মারফৎ প্রধানমন্ত্রীকে দেশের মেয়েদের নিরাপত্তার নিশ্চিত করতে অনুরোধ করেন।
নির্ভয়ার জন্য চোখের জল মুছতে মুছতে সেই আর্জি হয়তো গোটা দেশই জানাচ্ছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *