ওয়েব ডেস্ক:
শীর্ষ আদালতের ধমক খেয়ে ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন রাহুল গাঁধী। এদিন শুনানির সময় ওই মন্তব্যের সূত্রে রাহুলের বিরুদ্ধে একের এক প্রশ্ন তোলে শীর্ষ আদালত। কার্যত রাহুল গাঁধীকে একটা সময় অসহায় দেখায়। রাহুল গাঁধী যখন বলেন, আমি আগেই ক্ষমা চেয়েছি। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন করেন, কোথায় ক্ষমা চেয়েছেন? প্রসঙ্গত, রাহুল ইতিমধ্যে ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য একটি হলফনামা জমা দিয়েছেন। সেখানে নিজের ভুল স্বীকার করলেও ‘ক্ষমা’ শব্দটির উল্লেখ নেই। ফলে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, শীর্ষ আদালতের নামে মিথ্যে বলছেন?
এদিন শুনানি শেষে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, মন্তব্যের জন্য হলফনামা জমা করে ক্ষমা চাইতে হবে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে। কংগ্রেসের তরফে অভিষেক মনু সিংভি বলেন, ভুল করে আগের হলফনামায় ‘ক্ষমা’ শব্দটির উল্লেখ করা হয়নি। নতুন করে আর একটি হলফনামা জমা করা হবে আদালতে।
প্রসঙ্গত, ৬ মে-র মধ্যে হলফনামা জমা দিতে হবে। সেইদিনই মামলাটি ফের শুনবে সর্বোচ্চ আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news