Breaking News
Home / TRENDING / কান্দি ও নওদা উপ নির্বাচনের মনোনয়নের দিন পিছোল কমিশন

কান্দি ও নওদা উপ নির্বাচনের মনোনয়নের দিন পিছোল কমিশন

নীল রায়:

কান্দি ও নওদা উপ নির্বাচনের মনোনয়নের দিন পিছিয়ে দিল নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের কাছে মনোনয়নের দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি আবেদনে বলেন, ২৯ এপ্রিল যেহেতু বহরমপুর লোকসভা নির্বাচন। তাই মনোনয়নের দিন বাড়ানো হোক। প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি মেনে নিয়েছে কমিশন। আগামী ২ মে পর্যন্ত মনোনয়নের দিন বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, বহরমপুরের নির্বাচনের কারণে কান্দি ও নওদা উপ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে ২০ মে। গণনা ২৩ মে। এই দুই উপ নির্বাচনে বিজেপি তাঁদের প্রার্থীদের নাম জানিয়ে দিলেও, তৃণমূল ও কংগ্রেস এই দুই আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। কান্দিতে সনৎ মন্ডল ও নওদায় অনুপম মন্ডল প্রার্থী হয়েছেন পদ্ম প্রতীকে। নওদায় আরএসপি’র প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম মন্ডল। কান্দিতে সিপিআইয়ের প্রার্থী দেওয়া নিয়ে মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *