Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর ‘প্রেমপত্রে’ রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কথা মানুষ ভুলবে না: রাহুল সিনহা

মুখ্যমন্ত্রীর ‘প্রেমপত্রে’ রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কথা মানুষ ভুলবে না: রাহুল সিনহা

নীল বণিক:

স্বাস্থ্যসাথী নিয়ে লোকসভা ভোটের আগে মমতার চিঠিকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ওঁর প্রেমপত্রে মানুষ ভুলবে না। কেন্দ্রের আয়ুস্মান ভারত প্রকল্প বন্ধ করে রাজ্যের মানুষকে স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করেছেন মমতা। শুধুমাত্র রাজনীতির জন্য রাজ্যের গরিব মানুষের হাতে আয়ুস্মান ভারতের কার্ড পৌছাতে দেয়নি তৃণমূল। এরাজ্যের মানুষের সেকথা মনে আছে। তাই লোকসভার আগে স্বাস্থ্য নিয়ে মমতার প্রেমপত্রে মানুষ হাসবেন বলে শনিবার নিজের বাসভবনে বসে বলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

রাহুলের আরও বক্তব্য, রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কথা মুখ্যমন্ত্রী ভালোই জানেন। তাছাড়া এই ভয়ের রাজ্যে মানুষ কখনই নিজের মতামত মুখ্যমন্ত্রীকে জানাবেন না, মনে করেন রাহুল সিনহা। মানুষ মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে মনে মনে হাসবে, আর বিজেপিকে ভোট দেওয়ার সঙ্কল্প নেবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *