Breaking News
Home / TRENDING / ফের চালু হচ্ছে দিল্লী – লাহোর সমঝোতা এক্সপ্রেস

ফের চালু হচ্ছে দিল্লী – লাহোর সমঝোতা এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি :

ভারত – পাকিস্তান সম্পর্কের অবনতি জেরে বন্ধ হয়েছিল দু’দেশের সংযোগকারী যান সমঝোতা এক্সপ্রেস। রবিবার থেকে ফের তা চালু হচ্ছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

 

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত।  নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরপর দুই দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, লাহোর স্টেশনে পাকিস্তানি সেনা বন্ধ করে দেয় সমঝোতা এক্সপ্রেস। পাশাপাশি আন্তর্জাতিক চাপের মুখে শান্তির বার্তা দেয় পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার জেনেভা সম্মেলন অনুযায়ী পাকিস্তানে বন্দি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান। এরপরই  দু’দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া সমঝোতা এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নেয় প্রতিবেশী দুই দেশ।

 

সূত্রের খবর, দু’দেশের মধ্যেকার সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ফের সমঝোতা এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩রা মার্চ অর্থাৎ রবিবার দিল্লি থেকে পাকিস্তানের লাহোরের  উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। অন্যদিকে আগামী সোমবার লাহোর থেকে দিল্লির দিকে।

 

প্রসঙ্গত, দু’দেশের মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্য ২২ শে জুলাই ১৯৭৬ সালে সমঝোতা এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকবার সীমান্তে উত্তেজনা দেখা দিলেও এই ট্রেনের গতি তেমনভাবে কোনোদিন আটকায় নি।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *