নিজস্ব সংবাদদতাঃ
প্রণব ব্রাত্য! রাহুল গান্ধীর ইফতার পার্টিতে আমন্ত্রণ পেলেন না প্রণব মুখোপাধ্যায়। আগামী ১৩ জুন দিল্লির তাজ প্যালেস হোটেলে অনুষ্ঠিত হবে হাই প্রোফাইল ইফতার পার্টি। কংগ্রেসের তরফে আয়োজিত এই ইফতারে ডাক পাচ্ছেন না বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
একটি মহলের ধারণা, আরএসএস মঞ্চে উপস্থিত হওয়ার কারণেই প্রণবকে ছাটা হল। উল্লেখ্য, ৬ জুন নাগপুরে আরএসএস-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণব। প্রণবের আমন্ত্রণ গ্রহণকে কেন্দ্র করে কংগ্রেসের বিভিন্ন মহলে প্রবল সমালোচনা হয়। তবে, তাঁর বক্তৃতা শুনে খানিক স্বস্তি পায় কংগ্রেস।তবু দলের ‘রাগ’ যে পুরোটা কমেনি তা রাহুলের ইফতার থেকে প্রণবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news