Breaking News
Home / TRENDING / অনেক অপেক্ষার পর মৌসুমী এল

অনেক অপেক্ষার পর মৌসুমী এল

কিশোর ঘোষঃ   

শেষ পর্যন্ত মৌসুমী এল!

স্বভাবতই তার রূপ দেখে প্রেমিক মুগ্ধ। প্রেমিক কে? প্রেমিক হল মাসের পর মাস রোদে পোড়া চাতক বাঙালি। বলা বাহুল্য, এই মৌসুমী ওই মৌসুমী, মানে যুবতী নায়িকা মৌসুমী চট্টোপাধ্যায়ের থেকেও বেশি সুন্দরী। প্রেমিক জানে, প্রেমিকার সৌন্দর্য লাফিয়ে বাড়ে বিরহে। যেমন, আজ অনেক অপেক্ষার পর, সে আসছে আসছে শোনার পর মৌসুমী বায়ু ঢুকল বিস্তৃত বঙ্গে।

সোমবার দুপুরেই নামল সন্ধে। আকাশের দখল নিল কালো মেঘ। সঙ্গে বিদ্যুৎ-এর চমক। বিকেল থেকেই বৃষ্টি—কলকাতা, দুই চব্বিশ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন অংশে। সূত্রের খবর, বৃষ্টি শুরু হয়ে গেছে সংলগ্ন রাজ্য ওড়িশার ভুবনেশ্বর ও পুরীতেও। সেও বাঙালির সেকেন্ড হোম। যাই হোক, সুখবর হল দক্ষিণবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের কিছু অঞ্চলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরও জানিয়ে দিয়েছে, রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। প্রায় সময়ে সময়েই এসে পড়ল সে।

মৌসম ভবন জানিয়ে দিল, আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি জেলা ও সিকিমেও বর্ষা প্রবেশ করবে। বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উপকূলবর্তী জেলাগুলিতে ভারি বৃষ্টিপাত হবে। সমুদ্র উত্তাল হওয়ায় মৎস্যজীবীদের সমু্দ্রে যেতে নিষেধ করা হয়েছে।

যাই হোক, আসল কথা হল এসে গেল কদমফুল-প্রেম-জলকাদায় ফুটবল-ছাতা নিয়ে বেড়ানো ও ছাতা হারানোর দিন!

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *