Breaking News
Home / TRENDING / নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা: এবার রাহুলকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা: এবার রাহুলকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

নীল রায়:

রাহুল গাঁধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। এবার কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠিয়ে তাঁর নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় প্রমাণ চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর আবেদনের ভিত্তিতে রাহুলকে এই নোটিস পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে একাধিক দেশের নাগরিকত্ব থাকার অভিযোগে কংগ্রেস সভাপতির মনোনয়ন বাতিল করারও দাবি উঠে ছিল।

বিতর্কের সূত্রপাত ২০০৫ সালে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছিলেন, আমেঠীর সাংসদ রাহুল গাঁধীর ইংল্যান্ডের একটি সংস্থায় নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। ২০০৬ সালে এই প্রসঙ্গে রাহুল গাঁধী পালটা আক্রমণ করেন সুব্রহ্মণ্যম স্বামীকে। রাহুলের দাবি ছিল, ভ্রান্ত তথ্য দিয়ে গোটা দেশকে বিভ্রান্ত করছেন স্বামী। কিছুদিন আগে ফের স্বরাষ্ট্রমন্ত্রকে রাহুল গাঁধীর বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে অভিযোগ করেন সুব্রহ্মণ্যম স্বামী। সেই অভিযোগের ভিত্তিতেই কংগ্রেস সভাপতিকে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *