Breaking News
Home / TRENDING / কেরলের ওয়ারনাডে নেই করোনা সংক্রমণ : সাংসদ হিসেবে উচ্ছ্বসিত রাহুল গাঁধী

কেরলের ওয়ারনাডে নেই করোনা সংক্রমণ : সাংসদ হিসেবে উচ্ছ্বসিত রাহুল গাঁধী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ওয়ারনাডে নেই কোনও করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা। তাই সাংসদ হিসেবে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। বুধবার সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে ছোট্ট প্রতিক্রিয়া জানান তিনি। রাহুল গাঁধী লেখেন, “আমি গর্বিত যে আমার নির্বাচন কেন্দ্রে ওয়ারনাড জেলায় কোভিড-১৯ মোকাবেলায় দুর্দান্ত ফলাফলের জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় দ্বারা স্বীকৃতি পেয়েছে। গত ১৬ দিন ধরে জেলায় নতুন কোনও সংক্রমণ হয়নি। আমি তাদের কঠোর পরিশ্রমের জন্য ডিসি, এসপি, ডিএমও এবং জেলা প্রশাসনের প্রতি কুর্ণিশ জানাই।”

গত লোকসভা নির্বাচনে নিজের পুরোনো কেন্দ্র আমেঠীর পাশাপাশি কেরলের ওয়ারনাড থেকে প্রথমবারের জন্য ভোটে লড়াই করেন সোনিয়া পুত্র। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার প্রবল ঝড়ে কমিটিতে পরাজিত হন রাহুল গাঁধী। তাঁকে হারিয়ে জয়ী হন বিজেপির স্মৃতি ইরানি। ওয়ারনাড থেকে জিতে মুখ রক্ষা হয় রাহুলের। করোনা ভাইরাসের দাপটে প্রথমদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল কেরল। কিন্তু সেখানকার পিনারাই বিজায়ান সরকারের তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ওয়ারনাডে গতদিনের ১৬ দিনে করোনা সংক্রমণের কোনও ঘটনা ঘটেনি। ফলস্বরূপ সেখানকার সাংসদ হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাহুল গাঁধী। কুর্নিশ জানিয়েছেন সেখানকার সর্বস্তরের প্রশাসনকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *