চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের সংখ্যা বেড়ে পৌঁছাল ১২ হাজারে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যা পৌঁছে গেল ৩৯২-এ। দেশে করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১১৮ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। তবে ১,৩৪৪ জন সুস্থ হয়েছে। বুধবার বিকেল ৫ টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে একথা জানা গিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। সেখানেই ১৭৮ জনের মৃত্যু হয়েছে। ২,৬৮৭ জন আক্রান্ত হয়েছেন। একদিনে মহারাষ্ট্রে ১৮ জনের মৃত্যু হয়েছে।
দিল্লিতে এপর্যন্ত ১,৫৬১ জন আক্রান্ত হয়েছেন এবং ৩০ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের পর রাজধানী দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১,২০৪। এপর্যন্ত তামিলনাড়ুতে মৃত্যুর ১২ জন মারা গেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news