Breaking News
Home / TRENDING /  ভারতবর্ষ বরাবরই ধর্মনিরপেক্ষ: রবি শঙ্কর

 ভারতবর্ষ বরাবরই ধর্মনিরপেক্ষ: রবি শঙ্কর

নিজস্ব প্রতিনিধি  
স্বাধীন ভারতবর্ষে কখনই কোনও ধর্মের প্রভাব ছিল না। পৃথিবীর বহু দেশ রয়েছে যেখানে নির্দিষ্ট কোনও ধর্মের ব্যাপক প্রভাব রয়েছে। তবে, ভারত সেই তালিকায় পড়েনা। এখানে সব ধর্মই সমান অধিকার পায়। হিন্দু-মুসলিম-খ্রীষ্টান-বৌদ্ধ, সকলই সমান। স্বাধীন ভারতের কাছে এটা অন্যতম ‘অ্যাচিভমেন্ট’ বলেই মনে করেন আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। এদিন তিনি জানান, সংবিধানে লেখা আছে বলেই ভারত ধর্মনিরপেক্ষ তেমনটা নয়, ভারতবর্ষ আগে থেকেই ধর্ম নিরপেক্ষ ছিল। কোনও দিনই ভারবর্ষে কোনও একটি নির্দিষ্ট ধর্মের প্রভাব ছিল না। ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের ‘ঐতিহ্য’ বলেও বর্ণনা করেন তিনি। রবি শঙ্করের মতে, আসল সত্য হল বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে নিজেকে বর্ণনা করতে পারে। স্বাধীনতা সংগ্রামী নেতাদের স্মরণ করে তিনি জানান, এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিৎ। শুধু তাই নয়, ছুটির দিনগুলিতে পরিবারের সকলের সঙ্গে আন্দামানে যাওয়ার পরামর্শও দেন তিনি। কারণ আন্দামানে রয়েছে বিখ্যাত ‘সেলুলার জেল।’ এই জেল প্রদর্শনের কথা বলেন তিনি। যেখানে এক-এক জন বন্দি প্রায় ১০-১৫ এমনকি ২০ বছরও কাটিয়েছেন। জীবনের শেষ দিনটি পর্যন্ত তাঁরা সেখানেই ছিলেন। শুধুমাত্র ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়ে বর্তমানে তাঁদের পরিবারের কারওরই আমরা সন্ধান জানি না। সেই সমস্ত পরিবার গুলিকে খুঁজে বের করা গেলে দেশের প্রতি অনন্য শ্রদ্ধা জানানো হবে বলে মনে করেন আইনমন্ত্রী। এইভাবেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথা আরও একবার মনে করিয়ে দিলেন রবি শঙ্কর প্রসাদ।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *