Breaking News
Home / TRENDING / কোয়ারেন্টাইন সেন্টারের আড়ালে দলকে দুর্নীতি করার সুযোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ অধীরের

কোয়ারেন্টাইন সেন্টারের আড়ালে দলকে দুর্নীতি করার সুযোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ অধীরের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ‌

কোয়ারেন্টাইন সেন্টারের আড়ালে দলের নেতাদের দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই অভিযোগ করলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বৃহস্পতিবার বহরমপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই কোয়ারেন্টাইন সেন্টার (Quarentine Center) সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “কোয়ারেন্টাইন সেন্টারের নাম করে বাংলায় আরেকটা নতুন করে দুর্নীতি হচ্ছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সেন্টার করব। যার অর্থ হচ্ছে তিনি সরকারি ভাবে করেন টাইম সেন্টার গড়ার কথা বলেছিলেন। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সে কথা রাখেন নি।” এরপর এই অভিযোগের সুরে কংগ্রেসের (Congress) লোকসভার দলনেতা বলেছেন, “তিনি তার দলের নেতা ও ঠিকাদারদের দিয়ে, পয়সা দিয়ে টাকা দিয়ে কোয়ারেন্টাইন সেন্টার করার দায়িত্ব দিয়েছেন। সেই সমস্ত জায়গায় যদি কারো কারোনা নাও থাকে। সেখানে থাকলেই আরও বেশি করে করোনা হয়ে যাবে। কারো যদি করোনা নাও হয়ে থাকে। তার নিশ্চিতভাবে করোনা হয়ে যাবে।”

অভিযোগের সুরে তিনি বলেছেন, “নামে কিছু জায়গা কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে। কিন্তু কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষগুলোকে এলাকার মানুষ খাওয়াচ্ছেন, দেখভাল করছেন। রাজ্য সরকার কোনও দায়িত্ব পালন করছে না। কিছুই হচ্ছে না, কিন্তু টেন্ডার হয়ে গেছে বাস পড়ে গেছে, ত্রিপল কেনা হয়ে গেছে, মালও ঘরে ঢুকে গেছে।” প্রসঙ্গত, লকডাউন কার্যকর হওয়ার পর শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্য জুড়ে রেশন দুর্নীতির (Ration Corruption) অভিযোগ উঠেছিল। অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষপর্যন্ত খাদ্য সচিব মনোজ আগারওয়ালকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাতে হয়। এদিন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার (Mamata Banerjee Govt.) ও তাঁর দল তৃণমূল কংগ্রেসকে (TMC) আরও বেশি বিপাকে ফেলে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

এরপর পরিযায়ী শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বহরমপুরের পাঁচবারের সংসদ সদস্য। তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রী নিজে মুখেই বলছেন ট্রেনের চেয়ে অন্য পথে বেশি পরিযায়ী ফিরেছেন, এতে কি রাজ্যের সুবিধে হল? ট্রেনে ফিরলে তো নজর রাখা যেত, হিসেব থাকতো, অন্য পথে কি তা সম্ভব?” অধীর চৌধুরী আরো বলেছেন, “দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী নিজেই যখন কখনো কখনো বলছেন কোটি কোটি পরিযায়ী শ্রমিক, তাহলে “দিদি” একটা পরিষ্কার হিসেব দিন সংখ্যার, আমরাও দেখি আপনার আমলে পরিযায়ী শ্রমিক কি বাড়লো রাজ্যের? রাজ্যের কর্মসংস্থান কি কমেছে তাহলে? সত্যিটা পরিষ্কার করে বলুন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *