Breaking News
Home / TRENDING / বিধায়কের উদ্যোগে রথযাত্রায় পুরীর প্রসাদ পেলেন জোড়াসাঁকোর মানুষ

বিধায়কের উদ্যোগে রথযাত্রায় পুরীর প্রসাদ পেলেন জোড়াসাঁকোর মানুষ

নীল রায়। অভিনব উদ্যোগ নিলেন জোড়াসাঁকোর বিধায়ক স্মিতা বক্সী। কলকাতায় বসেই রথের দিনে এলাকাবাসীকে পুরীর জগন্নাথ দেবের প্রসাদ পাওয়ার সুযোগ করে দিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে পুরী থেকে ৫০ হাঁড়ি ভোগ ও ১০,০০০ খাজা জোড়াসাঁকো এসে পৌঁছায়। বিকেলে জোড়াসাঁকোর এলাকার রাম মন্দির ও সিমলা ব্যায়াম সমিতিতে জগন্নাথ দেবের মূর্তির সামনে সেই প্রসাদ বিতরণ শুরু হয়। ‌ প্রসঙ্গত, রথের দিন পুরীর প্রসাদ কলকাতায় বসে পাওয়া এক বিস্ময়কর বিষয় বটে! কিন্তু অনেক আগে থেকে এ বিষয়ে প্রস্তুতি নিতে হয়েছে বলে জানিয়েছেন রাজনীতিক দম্পতি সঞ্জয় ও স্মিতা বক্সী। এ প্রসঙ্গে উত্তর কলকাতা জেলা যুব তৃনমূলের কার্যকরী সভাপতি সৌম্য বক্সী বলেন, “এমন উদ্যোগ কলকাতায় আগে কখনও নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। এলাকার বিধায়ক হিসেবেই স্মিতা দেবী এমন উদ্যোগ নিয়েছিলেন। যাতে রথের দিনে জোড়াসাঁকো এলাকার মানুষ জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ তাঁর প্রসাদ পেতে পারেন। যে পরিমাণ লোক ভোগ ও খাজা গ্রহণ করেছে তাতে আমরা সন্তুষ্ট।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *