ওয়েব ডেস্ক:
প্রিয়াঙ্কাকে সুপ্রিম কোর্ট মুক্তি দিলেও রাজ্য পুলিশ আটকে রেখেছিল! এবার সেই অভিযোগে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মার গ্রেফতারি মামলায় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করল শীর্ষ আদালত। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিম শেয়ার করায় অভিযুক্ত প্রিয়াঙ্কাকে গত ১০ মে গ্রেফতার করে হাওড়া কমিশনারেটের পুলিশ। তাঁর ১৪ দিনের জেল হেফাজত হয়। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় তখন, যখন নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিজেপি সুপ্রিম কোর্টে যায়। শুনানির পর শীর্ষ আদালত প্রিয়াঙ্কাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। কিন্তু অভিযোগ, এরপরও আরও ১ দিন অনৈতিকভাবে প্রিয়াঙ্কাকে আটকে রাখে রাজ্যের পুলিশ।
সেই ঘটনাতেই এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালতের বিচারপতিরা জানতে চেয়েছেন, কেন ১৪ মে নির্দেশ অমান্য করে প্রিয়াঙ্কাকে মুক্তি দেওয়া হয়নি? কেন আরও ১টি রাত কারাগারে কাটাতে হল বিজেপি নেত্রীকে?
আগামী চার সপ্তাহের মধ্যে এবিষয়ে রাজ্য সরকারকে জবাবদিহির নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news