Breaking News
Home / TRENDING / বোনের বিয়েতে নেই প্রিয়াঙ্কা, চলছে চরম কটাক্ষ

বোনের বিয়েতে নেই প্রিয়াঙ্কা, চলছে চরম কটাক্ষ

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক,

অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন পরিণীতি চোপড়া, এবং রাঘব চাড্ডা। রাজস্থানের উদয়পুরে অভিনেত্রীর বিয়ে উপলক্ষ‍ে উপস্থিত হয়েছিলেন দুই পরিবারের সকল সদস‍্য। তবে বোনের বিয়েতে অনুপস্থিত প্রিয়াঙ্কা। যা নজর কেড়েছে নেটিজেনদের, তারপর থেকেই চলছে চরম কটাক্ষ।

সোশ‍্যাল মিডিয়ায় বোনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। তবে স্বামী নিক জোনাস বা প্রিয়াঙ্কা কেউই উপস্থিত থাকতে পারলেন না পরিণীতির বিয়েতে।কিন্তু কেন এলেন না তিনি? বিস্তর জল্পনা-কল্পনার মাঝে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। সোমবার উদয়পুরে দেখা গেল প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে। বিমানবন্দরে তাঁকে দেখেই প্রিয়াঙ্কার অনুপস্থিতির কারণ জানতে চান পাপারাজ্জির দল।
https://www.instagram.com/p/Cxm8kNmoojG/?igshid=MzRlODBiNWFlZA==

প্রিয়াঙ্কা মা জানান,‘‘ ও কাজ করছে, তাই খুব ব‍্যস্ত।’’ তার পর তিনি জানান বিয়ের সাজে কেমন লাগছে পরিণীতিকে, তিনি বলেন,‘‘এমনিতেই তো খুব সুন্দরী সে, আরও সুন্দর দেখাচ্ছে তাকে’’।

তবে বোনের বিয়েতে না থাকার কারণ নিয়ে এখনও মুখ খোলেননি প্রিয়াঙ্কা। শোনা গিয়েছিল হয়তো ভাসুর জো জোনাসের বিয়ে ভাঙার কারণেই হয়তো এই সময়টা শ্বশুরবাড়িকেই প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী। সূত্রের খবর, বোনের বিয়ের দিন একটি কনসার্টে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। তবে সোস্যাল মিডিয়াতে বোনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *