Breaking News
Home / TRENDING / পয়লা বৈশাখের সকালেই জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

পয়লা বৈশাখের সকালেই জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

আগামীকাল সকাল ১০টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় যে ১৪ এপ্রিল সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে, মঙ্গলবার লকডাউন ঘোষণার ২১ দিন পূর্ণ হচ্ছে। ২৪ মার্চ রাত ৮টায় প্রধানমন্ত্রী তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেন। সেই ২১ দিনের পূর্ণ হওয়ার পর তিনি ফের কী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী ? সেদিকেই নজর দেশবাসীর।

ইতিমধ্যে তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ওড়িশা মহারাষ্ট্রে লকডাউন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারগুলি। আগে অবশ্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীদের। তৎসত্ত্বেও প্রধানমন্ত্রী ভাষণ নিয়ে কৌতুহল সব মহলেই। অন্যদিকে আগামীকাল বাংলা নববর্ষের সূচনা দিবস। কিন্তু, লকডাউনের দাপটে ম্লান বাঙালির পয়লা বৈশাখ। একই ভাবে পাঞ্জাবেও বৈশাখী উৎসব। এই দুই সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ঘোষণায় কী থাকে, তাতেও নজর থাকবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *