Breaking News
Home / TRENDING / বিনয়ী প্রধানমন্ত্রী অভূতপূর্ব জয় উৎসর্গ করলেন, ‘সাধারণ মানুষের চরণতলে’

বিনয়ী প্রধানমন্ত্রী অভূতপূর্ব জয় উৎসর্গ করলেন, ‘সাধারণ মানুষের চরণতলে’

ওয়েব ডেস্ক:

সম্ভবত এমন নেতাকে আগে দেখিনি ভারতবর্ষ। অভূতপূর্ব জয়ের পরেও যিনি এতখানি বিনয়ী! এতক্ষণে সবার জানা দ্বিতীয়বার মোদি ঝড় বাস্তবিক খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস সহ অন্য বিরোধীরা। তথাপি নরেন্দ্র দামোদার দাস মোদি দিল্লির বিজেপির সদর দফতরের মঞ্চে দাঁড়িয়ে জোড়হস্তে বক্তব্যের শুরুতে বললেন, ‘ফকিরের ঝুলি ভরে দিয়েছেন দেশবাসী। এই জয় উত্সর্গ করছি সাধারণ মানুষের চরণতলে”।

এদিন ফ্ল্যাশব্যাকে চলে যান মোদি। উপস্থিত হাজার হাজার গেরুয়া সমর্থকদের মনে করান, দুই সাংসদ থেকে আজ পরপর দুটি লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়ে উঠেছে বিজেপি। প্রধানমন্ত্রী বলেন,”দেশে দ্বিতীয়বার এসেছি। দুই সাংসদের দল যখন ছিলাম, তখনও নিরাশ হইনি। আজ জিতে আসার পরও আদর্শ, বিনয় ও বিবেককে বিসর্জন দেব না”। এইসঙ্গে সকালে যে ভঙ্গিতে টুইট করেছিলেন, সেই ভাষাতেই দেশকে সবার আগে রেখে বলেন, ”দেশ বিজয়ী হয়েছে। গণতন্ত্র জিতেছে। সাধারণ মানুষ জিতেছে। এটা নতুন ভারতের জনাদেশ। আজ দেখছি, দেশের কোটি কোটি নাগরিক ফকিরের ঝোলা ভরে দিয়েছে”।

একদিকে যেমন তিনি মনে করান, ”এবার নির্বাচনে একটাও দল সেকুলারিজমের মুখোশ পড়ে দেশকে বিপথে চালিত করেনি”। যা শুভ লক্ষণ। মোদির মতে, আসল লড়াই দুর্নীতির সঙ্গে, ভ্রষ্টাচারের সঙ্গে। এরপরেই প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ‘ভারতে আসলে এই মুহূর্তে দুটি জাতি রয়েছে। একটি হল গরিব সাধারণ মানুষ। আর অন্যটি সেই দারিদ্র থেকে দেশকে মুক্তি দেবেন যারা সেই তারা।’ দু’জনকেই সততার সঙ্গে কাজ করতে হবে, তবেই দেশের অগ্রগতী সম্ভব।

প্রসঙ্গত উল্লেখ্য, এবার ভোটে নজিরবিহীন আক্রমণ প্রতি আক্রমণ দেখা গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। এমনকী ব্যক্তি আক্রমণ চলেছে একে অপরকে। বিপুল সমর্থনে জয়ের পর প্রধানমন্ত্রী ভুলে যেতে চাইলেন সেই কুৎসা। বরং বিরোধীদের সঙ্গে নিয়ে চলার বার্তা দিলনে তিনি।

এইসঙ্গে দেশবাসীকে মোদির প্রতিশ্রুতি,”কথা দিচ্ছি, বদ মানসিকতা নিয়ে কাজ করব না। কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সমালোচনা করুন।’ প্রধানমন্ত্রী কথা দেন, ‘নিজের জন্য কিছু করব না। আর একটা কথা, আমার জীবনের প্রতিটি মিনিট, শরীরের প্রতি রক্তবিন্দু শুধুমাত্র দেশের জন্য বরাদ্দ থাকল। ঘাটতি থাকলে সমালোচনা করবেন। দেশকে ভরসা দিতে চাই, যা বলছি, সেটা মেনে চলার চেষ্টা করব”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Modiji you promised that you will eradicate corruption from the society and will punished those who illegally stashed huge money for self and political self interest. Those who cheat millions poor people should not be speared. Any lieliency will bring total disaster for the entire society and people will not mercy any more.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *