Breaking News
Home / TRENDING / প্রাথমিকভাবে টেটের প্রস্তুতি নিয়ে আজ আলোচনায় বসবেন মুখ্যসচিব।

প্রাথমিকভাবে টেটের প্রস্তুতি নিয়ে আজ আলোচনায় বসবেন মুখ্যসচিব।

চ্যানেল হিন্দুস্তান নিউজ ডেক্স:
রাজ্যের মোট ১,৪৫৩টি কেন্দ্রে প্রাথমিক টেট পরীক্ষা হবে। রাজ্য জুড়ে ৬,৯০,৯৩১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এ বিষয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে নবান্নে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদির নেতৃত্বে এই বৈঠক হবে। সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত অধিকারিক এবং কয়েকটি অন্যান্য দফতরের সচিবরাও উপস্থিত থাকছেন।

এই পরীক্ষা কেন্দ্র করে জেলাগুলির জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তার পূণাঙ্গ রিপোর্ট জেলাগুলোকে নিয়ে আসতে বলা হয়েছে। এই রিপোর্টগুলি ওপর ভিত্তি করেই রূপরেখা ঠিক করা হবে।

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই টেট পরীক্ষা। সেক্ষেত্রে একাধিক নির্দেশ মুখ্যসচিব দিতে পারেন জেলাগুলিকে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর এবার প্রাথমিক টেট পরীক্ষার সময়ও ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে রাজ্য স্বরাষ্ট্র সচিবের কাছে এই বিশেষ আবেদন।

অনুমান করা হচ্ছে, টেট পরীক্ষার বৈঠকে এই সংক্রান্ত আলোচনার সম্ভাবনা আছে। স্বরাষ্ট্র সচিবকে অবশ্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের স্পর্শকাতর এলাকার পরীক্ষা কেন্দ্রের তালিকা তৈরি করতে শুরু করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে সেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেন রাজ্য, সেক্ষেত্রে পর্ষদের যুক্তি প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ বতিল করা হচ্ছে।

শুধু স্পর্শকাতর এলাকাতেই ইন্টারনেট বন্ধ রাখতে সিদ্ধান্তে আসা হয়েছে বলে জানা যায়।

ইতিমধ্যে টেটকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য ১৬ দফা গাইডলাইন জেলায় জেলায় জানানো হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে। ১৪৪ ধারা জারি হতে চলেছে পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন এলাকায়।

১১ই ডিসেম্বরের পরীক্ষাকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বেশ কিছু সতর্কবার্তা জারি করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *