নিজস্ব প্রতিনিধি।
রাজ্যসভার সদস্য হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ (Ranjan Gagoi)। সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের এক নির্দেশিকার মাধ্যমে এ কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সুপারিশেই তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গতবছর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন রঞ্জন গগৈ। গত বছর ১৭ নভেম্বর সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়া এই বিচারপতিকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
তবে তাঁর এহেন মনোনয়ন দিয়ে শুরু হয়েছে গুঞ্জন। বহু বিতর্কিত রাম মন্দির মামলার নিষ্পত্তি হয়েছিল তাঁর জামানাতে। ১৯৭৮ সালে অসাম হাইকোর্টের প্র্যাকটিস দিয়ে শুরু হয়েছিল তাঁর আইনজীবীর জীবন। ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news