নিজস্ব প্রতিনিধি।
গোমুত্র পানে কোনও নিরাময় নেই, ইঙ্গিতে বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটি ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য করোনা-সাবধানতা নিয়ে কিছু কথা বলেন। নিয়মিত হাত ধোয়া এবং নাক মুখ ঢেকে রাখার কথা বলেন। তবে স্যানিটাইজার বা মাস্কের কথা জোর দিয়ে বলেননি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সর্দি কাশি হলে দরকারে কাপড় দিয়ে নাক মুখ ঢাকুন। মাস্ক যদি পরেনও নিয়ম মেনে পরুন। বারবার না ধোয়া হাত মাস্কে লাগালেও ক্ষতি। স্যানিটাইজারের কথা না বলে সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলেছেন। বক্তব্যের শেষ দিকে এসে প্রধানমন্ত্রী বলেন, “অনেকে অনেক কিছু বলবে। এটা ভাল ওটা খান। করোনা হবে না। তবে এসব শুনবেন না। ডাক্তার দেখাবেন। চিকিৎসা করাবেন। গোমুত্র পান করে ওপর করিয়ে বেশ কিছু মহল মাঠে নেমেছে। তাদের দাবি গোমুত্র পানে করোনা হবে না। শহর কলকাতার বুকেও সোমবারই ঘটেছে এই ঘটনা। আবার ডানকুনিতে গোমুত্র ও গোবর বিক্রিও হয়েছে।
গোমুত্রে কীট নাশকের গুণ আছে বলে কোনও কোনও কৃষিবিজ্ঞানী মনে করেন। প্রাচীন কাল থেকে কৃষির কাজে, প্রধানত ফসলের পোকা মারতে গোমুত্র ও নিমতেল ব্যবহারের রীতি আছে। এখনও অর্গানিক শস্য চাষে গোমুত্র ও নিমের তেল রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হয়। তাই বলে করোনা মারতে গোমুত্র! এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি এখনও কেউ খুঁজে পেয়েছেন বলে জানা যায় না। তবে দেশ জুড়ে এর পান ও প্রচার চলছে। কেউ কেউ নিজেকে এক বিশেষ শ্রেনীর হিন্দু বিশ্বাসী প্রমানে নেমে পড়েছেন। কেউ পান করছেন সরল বিশ্বাসে। এরই মধ্যে মোদির এই ভিডিয়ো বার্তা সরকারের অবস্থান স্পষ্ট করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news