Breaking News
Home / TRENDING / বাড়িতে তৈরী করুন রেস্তরা স্টাইলের কড়াই চিকেন।

বাড়িতে তৈরী করুন রেস্তরা স্টাইলের কড়াই চিকেন।

 

সাধারণত রেস্টুরেন্টগুলোতে কড়াই চিকেনআমরা মাঝে মাঝেই খেয়ে থাকি।  কিন্তু জানেন কি সাধারণ ঘরে থাকা মশলা দিয়ে বাড়িতেই তৈরি করা সম্ভব কড়াই চিকেন। কিভাবে? চলুন জেনে নি।

 

উপকরণ:

 

কড়াই মশলা তৈরির জন্য

৬টি লাল শুকনো মরিচ

১ টেবিল চামচ ধনিয়া

১/২ চা চামচ গোল মরিচ

১ চা চামচ জিরা

১/২ চা চামচ মৌরি

৪টি লবঙ্গ

কড়াই চিকেনের জন্য

১/২ কেজি মুরগির মাংস

তেল

২টি তেজপাতা

১টি দারুচিনি

২টি শুকনো মরিচ

২টি পেঁয়াজ কুচি

১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট

১ টেবিল চামচ কাসমেরি মরিচের গুঁড়ো

১/৪ চা চামচ হলুদ গুঁড়ো

১টি টমেটো কুচি

১/৪ কাপ পানি

১ টেবিল চামচ কাজুবাদামের পেস্ট

১/২টা ক্যাপসিকাম কুচি

ধনেপাতা কুচি

লবণ

প্রণালী:

প্রথমে মশলা তৈরির জন্য,  শুকনো লঙ্কা, ধনিয়া, গোল মরিচ, জিরা, মৌরি, লবঙ্গ মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাজুন। কিছুটা গন্ধ বের হয়ে এলে নামিয়ে ফেলুন। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিন। এবার প্যানে তেল গরম হয়ে এলে এতে তেজপাতা, দারুচিনি, শুকনো লঙ্কা দিয়ে দিন। এরপর এতে পেঁয়াজ কুচি, লবণ দিয়ে কিছুক্ষণ ভাজুন। পেঁয়াজ বাদামী হয়ে এলে এতে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিন। সবগুলো উপাদান মিশে গেলে এতে টমেটো এবং জল দিয়ে দিন। মশলা কিছুটা রান্না হয়ে এলে এতে মুরগির টুকরোগুলো দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে ১০-১৫ মিনিট রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে এলে এতে কাজুবাদাম পেস্ট, ক্যাপসিকাম কুচি দিয়ে কয়েক মিনিট রান্না করুন। ক্যাপসিকাম নরম হয়ে এলে এতে পেস্ট করে রাখা কড়াই মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন। ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন মজাদার কড়াই চিকেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *