Breaking News
Home / TRENDING / কমিশন নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে প্রণব বললেন, নির্বাচন খুব ভালো হয়েছে

কমিশন নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে প্রণব বললেন, নির্বাচন খুব ভালো হয়েছে

ওয়েব ডেস্ক
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের হাজারো অভিযোগ উড়িয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় বললেন, এবারের নির্বাচন সুসংগঠিতভাবে সম্পন্ন হয়েছে। তিনি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাতেও ভোলেননি।
প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ আনে বিরোধী পক্ষ। তারা ১০০ শতাংশ ভিভি প্যাট গণনা চায়। কারণ তাদের মতে ইভিএম-এ কারচুপি করতে পারে বিজেপি। এছাড়াও কমিশনের নিস্ক্রিয়তা, শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে একাধিবার সরব হয়ছে কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলি। কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের মন্তব্যের পর কিছুটা হলেও অস্বস্তিতে পড়ল বিরোধীরা।
পুরনো প্রবাদবাক্য স্মরণ করিয়ে দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি এদিন বলেন, ‘অদক্ষ কারিগরই নিজের যন্ত্রপাতির দোষারোপ করে। দক্ষ কারিগর জানেন কীভাবে নিজের যন্ত্রপাতির সুব্যবহার করবেন।’
সোমবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে একথা বলেন প্রণব মুখোপাধ্যায়। নির্বাচন কমিশন প্রসঙ্গে প্রাক্তন রাষ্ট্রপতির মন্তব্য,  কমিশনের মতো সংস্থাগুলি বহু বছর ধরে কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে। যা দীর্ঘদিন ধরে দেশকে পরিষেবা দিয়ে আসছে। দেশে গণতন্ত্রকে সফল করার পিছনে নির্বাচন কমিশন এবং প্রথম নির্বাচন অফিসার সুকুমার সেন থেকে শুরু করে আজকের নির্বাচন আধিকারিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন প্রণব মুখোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *