Breaking News
Home / TRENDING / রক্ত সঞ্চালন স্বাভাবিক হলেও ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়

রক্ত সঞ্চালন স্বাভাবিক হলেও ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক। শুক্রবার দিল্লির আর্মি রিসার্চ এন্ড রেফারেল হাসপাতালের তরফে এমনটাই জানানো হল। শুক্রবার হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করে বলা হয়, ‘‘চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকরিতার চিকিৎসা চলছে তাঁর। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল।’’ গত ১৮ দিন ধরে ভেন্টিলেশনেই রয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। রেনাল প্যারামিটারে বদল হওয়ায় সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন রাষ্ট্রপতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অন্যান্য পরীক্ষার সঙ্গে করোনা ভাইরাসের (Coronavirus) টেস্টও হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতির সেই রিপোর্টও পজিটিভ আসে। কথা আবার নিজের হাসপাতালে ভর্তি হওয়ার পর ট্যুইট করে জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। কিন্তু বাথরুমে গিয়ে আঘাত পেয়ে মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। সেই থেকে আর জ্ঞান ফেরেনি প্রণব মুখোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *