Breaking News
Home / TRENDING / নিট ও জয়েন্ট এন্ট্রান্স রুখতে আইনমন্ত্রীকে দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

নিট ও জয়েন্ট এন্ট্রান্স রুখতে আইনমন্ত্রীকে দিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।‌

 নিট (NEET) ও জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষা রুখতে যে তিনি শক্তি প্রয়োগ করবেন তা আরো একবার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভায় এই সংক্রান্ত বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বিরোধীদের বৈঠকে মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় নিট এবং জয়েন্ট। সেখানে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাব মেনে অবিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে সম্মতি দেন। মুখ্যমন্ত্রী বলেছেন, “করোনা সংক্রমনের পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া কী আদৌ সম্ভব ? কাছে ছাত্র-ছাত্রীদের জীবন সবার আগে। আমি অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাঁরাও আমার সঙ্গে একমত যে সুপ্রিম কোর্টে আবেদন করা প্রয়োজন।”

রায় পুনর্বিবেচনা করে দেখতে শীর্ষ আদালতে আবেদন জানাল অবিজেপি শাসিত ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী। শুক্রবার পশ্চিমবঙ্গ, পঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিসগঢ় এবং ঝাড়খণ্ড সরকার শীর্ষ আদালতে যৌথ আবেদন জমা দিয়েছে। প্রত্যেক রাজ্য থেকে এক জন করে মন্ত্রী সেখানে প্রতিনিধিত্ব করছেন। বাংলার হয়ে আদালতে প্রতিনিধিত্ব করছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আদালতে তাঁরা জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি, তাতে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য যানবাহন এবং প্রয়োজনীয় সামগ্রীর বন্দোবস্ত করা প্রায় অসম্ভব। তাই যে সমস্ত পড়ুয়া নিট এবং জয়েন্ট পরীক্ষায় বসতে আগ্রহী, তাঁদের নিরাপত্তা এবং জীবনের অধিকার সুনিশ্চিত করতে আপাতত পরীক্ষা স্থগিত রাখা উচিত। কিন্তু কেন্দ্রীয় সরকার বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাদের সিদ্ধান্ত থেকে করতে নারাজ।

বৃহস্পতিবার রাতে এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিঃশঙ্ক। তিনি বলেন, “জয়েন্টে বসা ৮ লাখ ৫৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৫০ হাজার এবং নিটের ১৫ লাখ ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখের বেশি পরীক্ষার্থী ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে ১৭ লাখের বেশি পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এর থেকেই প্রমাণিত পরীক্ষা দিতে মরিয়া তাঁরা।” শিক্ষামন্ত্রী আরও বলেছেন, “পরীক্ষার্থীদের সুরক্ষার জন্য জয়েন্টে কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে ৬৬০ করা হয়েছে। অন্যদিকে নিট পরীক্ষার কেন্দ্র ২৫৪৬ থেকে বাড়িয়ে ৩৮৪২ করা হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধা অনুযায়ীই তাঁরা পরীক্ষা কেন্দ্র পছন্দ করতে পেরেছেন। আমরা ছাত্র-ছাত্রীদের সঙ্গেই রয়েছি। তাঁদের সুরক্ষা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে তাঁদের শিক্ষা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *