নীল বণিক
শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনার মধ্যেই অশান্তির রাজনীতিও শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বিদ্যুৎ মন্ত্রীর সামনেই বিজেপি সমর্থকদের ওপর চড়াও তৃণমূলের গুণ্ডারা। মন্ত্রীর সামনেই কিল, চড়, ঘুসি পড়তে থাকে বিজেপি সমর্থকদের ওপর। অবশেষে পুলিশ এসে উদ্ধার করে তাঁদের। বুধবার টালিগঞ্জে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি সমর্থকেরা। হঠাৎই সেখানে পৌঁছন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্বোপাধ্যায়। সঙ্গে তাঁর একদল সমর্থক। কোনও প্ররোচনা ছাড়াই হঠাৎ বিজেপি সমর্থকদের ওপর চড়াও হন তাঁরা। মারধরের মধ্যে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকেন মন্ত্রী। বাধা দেওয়া দূরে থাক, অন্যদিকে তাকিয়ে ঘটনা না দেখার ভান করেন শোভনদেব চট্টোপাধ্যায়। পুলিশ এসে অবস্থা সামাল দিলে সমর্থকদের নিয়ে বেরিয়ে যান মন্ত্রী। অশান্তির পর এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news