Breaking News
Home / TRENDING / সোশ্যাল মিডিয়ায় অশান্তির উস্কানি ছড়াতে টাকা ছড়ানোর অভিযোগ, গ্রেফতার দানিশ খান

সোশ্যাল মিডিয়ায় অশান্তির উস্কানি ছড়াতে টাকা ছড়ানোর অভিযোগ, গ্রেফতার দানিশ খান

নিজস্ব প্রতিনিধি।

দিল্লির শাহীনবাগ (Shahinbag) আন্দোলনের পিছনে উগ্র মৌলবাদী সংস্থা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (Popular Front of India) হাত আছে বলে অভিযোগ উঠেছিল আগেই। বলা হয়েছিল এই আন্দোলনে নিয়মিত টাকা যোগাচ্ছে পিএফআই। এইবার নাগরিকত্ব বিরোধী আন্দোলনকে জোরদার করতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার এবং হিংসায় মদত দেওয়ার অভিযোগে দানিশ খান নামে এই সংগঠনের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভারতে, তখন ইচ্ছাকৃতভাবে অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য সংঘর্ষে উস্কানি দেন দানিশ। পিএফআই অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য ভিত্তিহীন অভিযোগে পুলিশ তাদের সদস্যদের গ্রেফতার করছে। কর্ণাটক এবং উত্তরপ্রদেশে পুলিশ যে দমনপীড়নের নীতি নিয়েছে এখানেও সেই কাজ করছে তাঁরা। তবে পিএফআই এর বক্তব্যে আমল দিতে রাজি নয় দিল্লি পুলিশ। তাঁদের বক্তব্য এদের বাইরে থেকে আসা ফান্ড ভারতে অশান্তি ছড়াতে ব্যবহার করছে পিএফআই।

অন্যদিকে আপ এর প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধেও দিল্লি সংঘর্ষে টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। পুলিশের দাবি পিএফআই-এর সঙ্গে যোগ রয়েছে তাহির হুসেনের। এই বিষয়ে আরও তথ্য জানার জন্য জেরা করা হচ্ছে তাহিরকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *